| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৮, ২০২৬ ইং | ১০:০২:২২:পূর্বাহ্ন  |  ৫৫০৩৪৭ বার পঠিত
লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
ছবির ক্যাপশন: ছবি- সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করেছে সরকার। শনিবার (৭ মার্চ) স্থানীয় সময় রাতে লন্ডনে পৌঁছে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে লন্ডনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুমায়ুন কবির বলেন, হাই কমিশনের কার্যক্রম নিয়ে নানা অভিযোগ ওঠায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, লন্ডনের বাংলাদেশি কমিউনিটির মধ্যে বিভাজন তৈরি হওয়া এবং হাই কমিশনের কার্যক্রমে পক্ষপাতিত্বের অভিযোগের বিষয়টি বিবেচনায় নিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি জানান, “হাই কমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।”

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর বিদেশি কোনো মিশন প্রধানের ক্ষেত্রে এটিই প্রথম পরিবর্তনের সিদ্ধান্ত বলে জানা গেছে।

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫ সালের জানুয়ারিতে আবিদা ইসলামকে লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ দেয়।

১৫তম ব্যাচের পেশাদার কূটনীতিক আবিদা ইসলাম এর আগে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন। এর আগে কলকাতায় বাংলাদেশের প্রথম নারী ডেপুটি হাই কমিশনার (প্রধান মিশন) হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

কূটনৈতিক মহলে এ সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তবে তার স্থলাভিষিক্ত হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪