| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাবি এলাকায় বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ, সাবেক ছাত্রলীগ নেতা আটক

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৭, ২০২৬ ইং | ১৮:১৩:০৮:অপরাহ্ন  |  ৫৮২০৭৪ বার পঠিত
ঢাবি এলাকায় বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ, সাবেক ছাত্রলীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার: দেশে আওয়ামী লীগের সব দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হঠাৎই বেজে উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ। দুটি বড় স্পিকারে সেই ভাষণ প্রচার করা হয়।  

শনিবার (৭ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের বিপরীত পাশের সড়কে আমতলার দক্ষিণ পাশে এমন দৃশ্য দেখা গেছে। 

স্থানীয়রা জানায়, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পূর্ব গেটের দক্ষিণ পাশে থাকা মসজিদের সামনে কালো রঙয়ের বড় দুটি সাউন্ড বক্স বসানো হয়। স্থানীয় একটি দোকান থেকে লাইন টেনে সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়ে। সকাল থেকে সেখানে শেখ মুজিবের ভাষণ প্রচার করা হচ্ছিল। 

আজ শনিবার ঐতিহাসিক ৭ মার্চ। বিগত আওয়ামী লীগ সরকার দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছিল। আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ থাকলেও হঠাৎ বঙ্গবন্ধুর ভাষণ বেজে ওঠায় প্রশ্ন উঠেছে প্রশাসন নীরব ভূমিকা পালন করার কারণ কী! কেউ কেউ কৌতুহলী হয়ে প্রশ্ন করছেন আওয়ামী লীগ কি ফিরে এলো!

এলাকাবাসী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের সাবেক ছাত্রলীগ নেতা আসিফ আহমেদ সৈকত এই আয়োজন করেছেন।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ প্রচার করা যাবে না। বক্স লাগিয়ে প্রচার হওয়ার ঘটনা জানা ছিল না। বিষয়টা দেখছি। 

এরপরই ছাত্রলীগের অই সাবেক নেতাকে আটক করে পুলিশ। এদিন (৭ মার্চ) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। শাহবাগ থানার একটি সূত্র জানায়, সাউন্ড বক্সে শেখ মুজিবের ভাষণ প্রচার করছিল আসিফ। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটক আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮/১৯ সেশনের সাবেক ছাত্র। সে সাবেক ছাত্রলীগ সদস্য। আজ শনিবার ৭ মার্চের ভাষণ প্রচার করতে তিনি সারাদিনের জন্য স্পিকার ভাড়া করেন। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪