রিপোর্টার্স২৪ ডেস্ক: ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শনিবার (৭ মার্চ) পর্যন্ত সপ্তম দিনে পৌঁছেছে। দুই দেশ ইরানের ওপর ব্যাপক আক্রমণ চালিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলবে।
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান ও নৌবাহিনী ও নেতৃত্ব প্রায় ভাঙাচুরা হয়েছে। এই টালমাটাল পরিস্থিতির মধ্যে শনিবার সকালে ইরানের বন্দর আব্বাসের ৭৪ কিলোমিটার পশ্চিমে ৪.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ইসরায়েল তেহরানের প্রধান বিমানবন্দরেও হামলা চালিয়েছে। তবে এই হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের পরিসংখ্যান এখনও পাওয়া যায়নি। এর আগে গত মঙ্গলবারও দেশের দক্ষিণে ৪.৩ মাত্রার ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হয়েছিল।
ইরান, যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগের দ্বন্দ্বে এক অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি।
রিপোর্টার্স২৪/ঝুম