| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কূটনীতিকদের ইফতার খাইয়ে ভোট চাইলেন প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৬, ২০২৬ ইং | ২০:০৮:৩০:অপরাহ্ন  |  ৫৭৩২২১ বার পঠিত
কূটনীতিকদের ইফতার খাইয়ে ভোট চাইলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কূটনীতিকদের উদ্দেশে বক্তব্য দেন।

বক্তব্যে তিনি বলেন, সরকারের সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি মানবাধিকার সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রতি সমর্থন দিতে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান।

ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪