| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৬, ২০২৬ ইং | ১৪:৫৯:৩৬:অপরাহ্ন  |  ৫৯৫৮৭৭ বার পঠিত
শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রিপোর্টার্স২৪ ডেস্ক: জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (৭ মার্চ) কুড়িগ্রামের বেশকিছু এলাকায় সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এটিএম তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার কুড়িগ্রামের উলিপুর উপজেলার পৌরসভাসহ বেশ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। উলিপুর-১ উপকেন্দ্রের সোর্স লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

উলিপুর-১ উপকেন্দ্রের আওতাধীন উলিপুর পৌরসভা, ধামশ্রেনী, ধরনীবাড়ী, হাতিয়া, তবকপুর, গুনাইগাছ, থেতরাই, পান্ডুল (আংশিক) ও দলদলিয়া (আংশিক) ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ জানায়, আগামীতে গ্রাহকদের পল্লী বিদ্যুতের সরবরাহ নির্বিঘ্ন রাখতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪