| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৬, ২০২৬ ইং | ১০:৫৯:৩০:পূর্বাহ্ন  |  ৫৬৮১২৬ বার পঠিত
ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলে প্রশিক্ষণ মিশনে থাকা একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে কার্বি আংলং জেলা, আসাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

নিহত পাইলটরা হলেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকর।

ভারতীয় বিমানবাহিনী জানায়, দুর্ঘটনার সময় যুদ্ধবিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল। এটি জোরহাট বিমানবাহিনী স্টেশন থেকে উড্ডয়ন করার কিছুক্ষণ পরই রাডার থেকে নিখোঁজ হয়ে যায়।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪২ মিনিটের দিকে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে অনুসন্ধান চালিয়ে উড্ডয়নস্থল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে দুর্ঘটনাস্থল শনাক্ত করা হয়।

খবরে বলা হয়েছে, রাশিয়ার কোম্পানি সুখোই নির্মিত দুই আসনের এই যুদ্ধবিমানটি ভারতে লাইসেন্সের আওতায় তৈরি করে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড।

দুর্ঘটনার পর ভারতীয় বিমানবাহিনী নিহত দুই পাইলটের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪