| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিএমপির সাত এডিসিকে বদলি

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৬, ২০২৬ ইং | ০৮:৪৮:৪০:পূর্বাহ্ন  |  ৫৬৯২৬৭ বার পঠিত
ডিএমপির সাত এডিসিকে বদলি

স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকা মহানগর পুলিশ–এর ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক প্রশাসনিক আদেশে এ বদলি করা হয়।

ডিএমপি সূত্র জানায়, প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে নিয়মিত রদবদলের অংশ হিসেবে এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন দায়িত্বস্থলে দ্রুত যোগদান করতে বলা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। তবে কোন কর্মকর্তাকে কোন ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য আদেশে আলাদাভাবে উল্লেখ রয়েছে বলে জানা গেছে।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন ও প্রশাসনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সময় সময় ডিএমপিতে এ ধরনের বদলি ও পদায়ন করা হয়ে থাকে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪