রিপোর্টার্স২৪ ডেস্ক: বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার উদ্যোগ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের সচিবালয়ে কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে এসির মাত্রা কমিয়ে দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি জানিয়েছেন।
প্রেস সচিব জানান, সকাল ৯:১০ মিনিটে সচিবালয়ে এসে প্রধানমন্ত্রী নিজের অফিসের ৫০ শতাংশ লাইট বন্ধ এবং এসির মাত্রা ২৫.১-এ নামিয়ে দেন। মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠকে প্রবেশের সঙ্গে সঙ্গে তিনি একই নির্দেশ দেন, যাতে মন্ত্রিপরিষদ বিভাগসহ সকল অধীনস্থ দপ্তরে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত হয়।
প্রধানমন্ত্রী দেশজুড়ে সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, শপিংমল ও বিপণিবিতানসহ সকল প্রতিষ্ঠানকে বিদ্যুৎ সাশ্রয়ে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি লাইট কম ব্যবহার ও দিনের বেলা জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহার করার পরামর্শও দিয়েছেন।
রিপোর্টার্স২৪/ঝুম