| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৫, ২০২৬ ইং | ১২:১৬:৫২:অপরাহ্ন  |  ৬০৬১৮১ বার পঠিত
ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরান বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামলার ফলে লাখো ইসরায়েলি বোমা থেকে সুরক্ষা পেতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

রয়টার্স জানায়, ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে এএফপি জানিয়েছে, এ হামলায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এএফপির প্রতিবেদকরা জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন।

একই সময়ে ইরানের ছোড়া ড্রোনের আঘাতে কুয়েতের একটি ট্যাংকার জাহাজে আগুন ধরে যায় এবং পরে জাহাজটি ডুবে গিয়ে তেল সাগরে ছড়িয়ে পড়ছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটো) বুধবার গভীর রাতে এই ঘটনা নিশ্চিত করেছে।

ইউকেএমটো জানায়, ড্রোনের আঘাতে আগুন লেগে কার্গো জাহাজটি ডুবে গেছে, তবে ক্রুরা সবাই নিরাপদ আছেন। তেলের ছড়িয়ে পড়ার ফলে পরিবেশগত ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। সংস্থার বরাত দিয়ে বলা হয়েছে, ড্রোনের আঘাতের কারণে এই ঘটনা ঘটেছে বলে যথেষ্ট প্রমাণ আছে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা দিন দিন বেড়ে চলেছে, যা আন্তর্জাতিক নিরাপত্তা ও সামুদ্রিক পরিবেশের ওপর গভীর প্রভাব ফেলতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪