স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা পর্যায়ে বড় পরিবর্তন আনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (৩ মার্চ) এক প্রজ্ঞাপনের মাধ্যমে দুই ডিআইজি এবং এক অতিরিক্ত ডিআইজিকে বদলি করেছেন।
বদলি করা কর্মকর্তাদের মধ্যে আছেন ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, ডিআইজি মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হারুন-অর-রশিদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলমকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। তার স্থলে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোস্তাফিজুর রহমানকে বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া ৫ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হারুন-অর-রশিদকে রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদায় বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
রিপোর্টার্স২৪/এসসি