| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রতীকের সিদ্ধান্তের পর স্থানীয় নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৩, ২০২৬ ইং | ১৮:১৩:২১:অপরাহ্ন  |  ৫৯৬৫৭১ বার পঠিত
প্রতীকের সিদ্ধান্তের পর স্থানীয় নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার সংক্রান্ত আইন সংসদে পাস না হওয়া পর্যন্ত মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, বিগত সরকারের সময় আইন পরিবর্তন করে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জাতীয় প্রতীক তথা দলীয় প্রতীক ব্যবহার করে নির্বাচন করা হয়েছে এবং সেটি অনেক প্রশ্নবিদ্ধ হয়েছে। অন্তর্বর্তী সরকার একটি অধ্যাদেশ জারির মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করেছে। তাই এ বিষয়ে স্থায়ী সিদ্ধান্ত নিতে একটি আইনগত ভিত্তি প্রয়োজন। বিষয়টি সংসদে আলোচনা হবে এবং আইন পাসের পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (৩ মার্চ) সিলেট সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, সিলেট সিটি করপোরেশনসহ স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের প্রসঙ্গে আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত মন্ত্রণালয় কোনো চূড়ান্ত সিদ্ধান্তে যাচ্ছে না।

আসন্ন স্থানীয় নির্বাচনগুলোতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অংশ নেবে কি না, এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, যদি নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হয়, তাহলে কারা অংশ নেবেন, তা সরকারের বিবেচ্য বিষয় নয়।

সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, জাতীয় পর্যায় থেকে সিদ্ধান্ত এলে ওয়ার্ড পর্যায়েও প্রশাসক দেওয়া হবে।

প্রতিমন্ত্রী সিসির চলমান ও প্রক্রিয়াধীন সব প্রকল্প নিয়ে আলোচনা করে সিলেটের জলাবদ্ধতা নিরসন, খাল খননসহ নতুন প্রকল্প নেওয়ার জন্য নির্দেশনা দেন। সেই সঙ্গে সুরমা নদী এবং ছড়া বা খাল সংক্রান্ত প্রকল্প নতুন করে উপস্থাপন করলে মন্ত্রণালয় থেকে একনেক বা পরিকল্পনা কমিশনে পাঠিয়ে দ্রুত বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী একদিনের সফরে সকালে সিলেটে পৌঁছে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে রাতেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪