| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মন্ত্রী আফরোজা রিতার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৩, ২০২৬ ইং | ১৫:৪৪:৩৯:অপরাহ্ন  |  ৫৭৯৩০৫ বার পঠিত
মন্ত্রী আফরোজা রিতার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মানিকগঞ্জ প্রতিনিধি: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে দেশের বেসামরিক বিমান খাতের আধুনিকায়ন, নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।

এ সময় রাষ্ট্রদূত বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন খাতে যৌথ উদ্যোগ আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন।

বৈঠক শেষে তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪