| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে তোপ ওয়াং ই’র

সার্বভৌমত্ব রক্ষায় ইরানকে সমর্থন চীনের

reporter
  • আপডেট টাইম: মার্চ ০২, ২০২৬ ইং | ২২:১১:২০:অপরাহ্ন  |  ৬১৭৪৪২ বার পঠিত
সার্বভৌমত্ব রক্ষায় ইরানকে সমর্থন চীনের
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে চীন প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার ইরানি সমকক্ষ আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোন আলাপে বলেন, বেইজিং তেহরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষার অধিকারকে সমর্থন করে।

রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাতে জানা যায়, ওয়াং ই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, উত্তেজনা আরও বাড়ানো থেকে বিরত থাকতে হবে এবং সংঘাত যেন সমগ্র মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে হবে।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গে পৃথক আলাপে ওয়াং অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা লঙ্ঘন করে “ইচ্ছাকৃতভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ উসকে দিয়েছে।” তিনি বলেন, চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্ল্যাটফর্ম ব্যবহার করে ন্যায়বিচার প্রতিষ্ঠা, শান্তি প্রচার এবং যুদ্ধ বন্ধে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোটের সঙ্গে আলাপে ওয়াং সতর্ক করেন, সামরিক শ্রেষ্ঠত্বের ভিত্তিতে বড় শক্তিগুলোর একতরফা হামলা আন্তর্জাতিক ব্যবস্থাকে “জঙ্গলের আইনে” ফিরিয়ে নিতে পারে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক ইস্যুর সমাধান শেষ পর্যন্ত রাজনৈতিক ও কূটনৈতিক পথেই খুঁজতে হবে।ইসরায়েলের টাইমস

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪