| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ পেলেন পাঁচ অসাধারণ নারী

reporter
  • আপডেট টাইম: মার্চ ০২, ২০২৬ ইং | ১৩:২২:১৮:অপরাহ্ন  |  ৬১২৭৬৪ বার পঠিত
‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ পেলেন পাঁচ অসাধারণ নারী

রিপোর্টার্স২৪ ডেস্ক: সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ পেলেন পাঁচ নারী। সোমবার (২ মার্চ) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মন্ত্রণালয়ের সচিব কাজী গোলাম।

পুরস্কারপ্রাপ্তরা ও শ্রেণি অনুযায়ী সম্মাননা

অর্থনৈতিক ক্ষেত্রে শ্রেষ্ঠ নারী: আরিফা বেগম, শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী নারী: মারুফা আক্তার, শ্রেষ্ঠ সফল জননী নারী: নাসরিন আক্তার, নির্যাতনের দুঃস্বপ্ন জয়ী নারী: মুক্তা আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী নারী: আফরোজা ইয়াসিন।

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

পুরস্কারের লক্ষ্য

আয়োজকরা জানান, তৃণমূল থেকে বিভিন্ন পর্যায়ে সংগ্রাম, সাফল্য ও অবদানের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা নারীদের স্বীকৃতি দেওয়া এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এই ধরনের সম্মাননা নারীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪