| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান

reporter
  • আপডেট টাইম: মার্চ ০২, ২০২৬ ইং | ০৪:৫৭:২৪:পূর্বাহ্ন  |  ৬০৭৫৯৬ বার পঠিত
ইসরায়েলে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান

ইন্টারন্যাশনাল ডেস্ক: দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল হামলা শুরু করেছে ইরান। গত এক ঘণ্টার মধ্যে অন্তত তিনবার মিসাইল ছুড়েছে দেশটি। যার প্রভাবে ইসরায়েলের বেশিরভাগ জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বাংলাদেশ সময় সোমবার (২ মার্চ) ভোররাত পৌনে ২টার দিকে জানায়, ইরান নতুন করে মিসাইল ছুড়েছে। এতে করে দক্ষিণাঞ্চলে সাইরেন বাজছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা এসব মিসাইল আটকানোর চেষ্টা করছে।

সূত্র জানিয়েছে, একটি মিসাইল সরাসরি তেলআবিবে আঘাত হেনেছে। তবে বাকি মিসাইলগুলো আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে কি না সেটি নিশ্চিত নয়।

এছাড়া ইরান একসঙ্গে কতগুলো মিসাইল ছুড়ছে সেটিও স্পষ্ট নয়। সূত্র: টাইমস অব ইসরায়েল

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪