| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৮, ২০২৬ ইং | ১৮:০৫:০০:অপরাহ্ন  |  ৬১৪৫৯০ বার পঠিত
দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: হাজারো মানুষের আত্মত্যাগে অর্জিত গণতান্ত্রিক যাত্রায় দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে 

তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামী এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, হাজারো মানুষের আত্মত্যাগের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। তাই এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে চাই।তিনি আরও বলেন, সব রাজনৈতিক দলের দিকে তাকিয়ে আছে জনগণ। তাই জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে সবার আগে গুরুত্ব দিতে হবে।অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও সুধীজন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪