| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিকদের ওয়েজবোর্ড বাস্তবায়নে মালিকদের সঙ্গে বৈঠক করব: তথ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৮, ২০২৬ ইং | ১২:৩৭:১৯:অপরাহ্ন  |  ৬২২৬৯৯ বার পঠিত
সাংবাদিকদের ওয়েজবোর্ড বাস্তবায়নে মালিকদের সঙ্গে বৈঠক করব: তথ্যমন্ত্রী
ছবির ক্যাপশন: সংগৃহীত

বরিশাল প্রতিনিধি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে তিনি গণমাধ্যমের মালিকদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজের সুযোগ বাড়ালে তাদের অনুসন্ধানী সক্ষমতা ও সত্য উদ্‌ঘাটনের আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

শুক্রবার বরিশাল প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিকদের স্মরণসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সাংবাদিকদের যত বেশি স্বাধীনতা দেওয়া হবে, তাদের অনুসন্ধানী ক্ষমতা তত বাড়বে। আর অনুসন্ধানী ক্ষমতা বাড়লে সত্য প্রকাশের প্রবণতাও বাড়বে। তাই সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। তাদের সমস্যা সমাধানে আমি পাশে থাকব।

অনুষ্ঠানে বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন বরিশাল রেঞ্জের ডিআইজি মনজুর মোরশেদ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, জেলা প্রশাসক খাইরুল আলম সুমন, জেলা পুলিশ সুপারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে সকালে বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী বলেন, জনগণের কাছে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হবে। তিনি স্বীকার করেন, আধুনিক প্রযুক্তিনির্ভর গণমাধ্যম ব্যবস্থায় দেশ এখনও পুরোপুরি যুক্ত হতে পারেনি। গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক কাঠামোয় আনতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বরিশাল আদালতে বিচারক ও আইনজীবীদের মধ্যে মনোমালিন্য ও বিভেদের বিষয়ে তিনি এখনো পুরোপুরি অবহিত নন। এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে পরে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।

পরে সার্কিট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬১ জনের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর পক্ষ থেকে ২ কোটি ১৭ লাখ টাকার সহায়তা চেক বিতরণ করেন। -রয়টার্স

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪