স্টাফ রিপোর্টার: সরকার কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। এই ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান।
মন্ত্রীপরিষদ সচিব বলেন, সরকার নির্বাচনি ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তের মূল লক্ষ্য দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কৃষকদের কাছে সুদসহ পাওনা প্রায় ১,৫৫০ কোটি টাকা, যা এ ঋণ মওকুফের আওতায় আসবে।
মন্ত্রীপরিষদ সচিব জানান, এই ঋণ মওকুফের ফলে আনুমানিক ১২ লাখ কৃষক সরাসরি সুবিধা পাবেন।
রিপোর্টার্স২৪/এসসি