| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৯ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ছুটি বাতিল করল ইসি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৫, ২০২৬ ইং | ২০:৪৭:৩৬:অপরাহ্ন  |  ৬১৮৫১৯ বার পঠিত
৯ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ছুটি বাতিল করল ইসি
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ৯ এপ্রিল পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে বাংলাদেশ নির্বাচন কশিশন (ইসি)। একই সঙ্গে অফিস সময়ের পরেও দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো কর্মকর্তা বা কর্মচারী বিশেষ প্রয়োজন ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। বিশেষ প্রয়োজনে কর্মস্থল ত্যাগের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, ইসি সচিবালয়ের পাশাপাশি সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস, সরকারি পরিবহন পুলের গাড়িচালক এবং দৈনিকভিত্তিক নিয়োজিত কর্মীরাও এ আদেশের আওতায় থাকবেন।

এ ছাড়া নির্বাচন কমিশনের সাংগঠনিক কাঠামোর বাইরে নিরাপত্তা ও প্রটোকল দায়িত্বে নিয়োজিত বাহিনীগুলোকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইসির নিরাপত্তা ও প্রটোকলে নিয়োজিত দেহরক্ষী, গানম্যান, পুলিশ ও আনসার সদস্যদের তফসিল ঘোষণার দিন থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত সার্বক্ষণিক দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি জোরদার করেছে ইসি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪