| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমি না থাকলে পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা যেতেন: ডোনাল্ড ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৭:৪২:২৭:অপরাহ্ন  |  ৬৪৬১৬৪ বার পঠিত
আমি না থাকলে পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা যেতেন: ডোনাল্ড ট্রাম্প
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারত-পাকিস্তান সংঘাতের প্রসঙ্গ তুলেছেন। মঙ্গলবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি দাবি করেন, তিনি না থাকলে ৩৫ মিলিয়ন মানুষের প্রাণ যেত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীও হুমকির মুখে থাকতেন।

ট্রাম্প বলেন, দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার ১০ মাসের মধ্যে আমি আটটি যুদ্ধ থামিয়েছি। ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ হতে পারতো। পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, আমি না থাকলে ৩৫ মিলিয়ন মানুষের প্রাণ যেতে পারতো। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও বেঁচে থাকতে পারতেন না।

ভাষণে তিনি নিজের দ্বিতীয় মেয়াদে এক বছরের কাজের খতিয়ান তুলে ধরেন। শুরুতেই অর্থনীতি ও আন্তর্জাতিক চুক্তিতে সাফল্য উল্লেখ করে ট্রাম্প বলেন, আমেরিকা স্বমহিমায় ফিরে এসেছে।

গত বছর ট্রাম্প বিভিন্ন দেশের ওপর বাণিজ্য শুল্ক ঘোষণা করেছিলেন। তবে সম্প্রতি তার শুল্কনীতির অনেক কিছুই মার্কিন সুপ্রিম কোর্ট খারিজ করেছে। এই রায়কে ট্রাম্প ‘দুর্ভাগ্যজনক’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, মাত্র চারদিন আগে আদালত যে রায় দিয়েছেন তা দুর্ভাগ্যজনক। তবে সুখবর হলো, বেশিরভাগ দেশ আমেরিকার সঙ্গে করা নতুন চুক্তি মেনে বাণিজ্য করতে চায়।

ট্রাম্প আরও বলেন, দ্বিতীয় দফার প্রথম বছর আসলে তাঁর তৃতীয় দফার প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু পৃথিবীতে আশ্চর্যজনক ঘটনাও ঘটে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪