| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে কেন্দ্রীয় ব্যাংক থেকে বের করে দেওয়া হলো

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৬:১৫:৪২:অপরাহ্ন  |  ৬৪৪৯৬২ বার পঠিত
গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে কেন্দ্রীয় ব্যাংক থেকে বের করে দেওয়া হলো
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের উপদেষ্টা আহসান উল্লাহকে  বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর কেন্দ্রীয় ব্যাংকের প্রাঙ্গণ থেকে বের করে দেওয়া হয়েছে।

সূত্র জানায়, দুপুর তিনটার দিকে গভর্নরের উপস্থিতিতে একদল কর্মকর্তা আহসান উল্লাহকে কার্যালয় ত্যাগ করতে বাধ্য করেন। পরে তাকে গাড়িতে তুলে কেন্দ্রীয় ব্যাংক এলাকা থেকে বের করা হয়।

এ ঘটনায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক তৌহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক সরোয়ার হোসাইন, পরিচালক নওশাদ মুস্তাফা, অতিরিক্ত পরিচালক তানভীরসহ প্রায় ৩০ জন কর্মকর্তা।

ঘটনার কারণে ব্যাংকের অভ্যন্তরে তৎক্ষণাৎ চাঞ্চল্য সৃষ্টি হয় এবং বিষয়টি নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যাংক প্রশাসন কাজ করছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪