| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট শুনানি ১ মার্চ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৪:২৩:৪২:অপরাহ্ন  |  ৬২৩৮২৭ বার পঠিত
জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট শুনানি ১ মার্চ

রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিটের শুনানি আগামী ১ মার্চ অনুষ্ঠিত হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের দ্বৈত বেঞ্চে মামলার প্রথম শুনানি হওয়ার কথা থাকলেও বিচারকরা পরবর্তী তারিখ ঘোষণা করেছেন।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে রিট করেন। তিনি জুলাই জাতীয় সনদকে অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

রিটে বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐকমত্য কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে।

আইনজীবী জানান, আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটির ওপর শুনানি করতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪