| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিস ফের চালু

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ২২:৫৩:৩৮:অপরাহ্ন  |  ৬৬৩৭৯০ বার পঠিত
আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিস ফের চালু
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: দেড় বছরের বেশি সময় পর আবারও চালু হয়েছে আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস সার্ভিস। আপাতত সপ্তাহে দুদিন পরীক্ষামূলকভাবে বাস চলাচল করবে। পরিস্থিতি স্বাভাবিক হলে সপ্তাহে তিন দিন নিয়মিত সার্ভিস পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার কমলাপুর বাস ডিপো থেকে পরীক্ষামূলকভাবে ‘রয়েল মৈত্রী’ পরিবহনের একটি বাস আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে ত্রিপুরা রাজ্যের আগরতলা প্রবেশ করে। এর আগে গত শনিবার আগরতলার কৃষ্ণনগর বাস ডিপো থেকে একটি বাস ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিসের জিএম ওয়ারিছ আলম ডিএস জানান, প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন পরীক্ষামূলকভাবে বাস চলবে। পরিস্থিতি স্থিতিশীল হলে সপ্তাহে তিন দিন নিয়মিত সার্ভিস দেওয়া হবে। ঢাকা হয়ে আগরতলা-কলকাতা রুটে বাস পরিষেবা আগে চালু থাকলেও রাজনৈতিক অস্থিরতা ও ভিসা জটিলতার কারণে গত দেড় বছর ধরে তা বন্ধ ছিল।

ত্রিপুরা রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এই পরিষেবা পুনরায় চালু হওয়ায় দুই দেশের মানুষের যোগাযোগ, পর্যটন ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে। ভবিষ্যতে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ ছাড়া ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বাস সার্ভিস পুনরায় চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

উল্লেখ্য, আগরতলা থেকে ট্রেনে গুয়াহাটি হয়ে কলকাতা যেতে প্রায় দেড় হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। কিন্তু ঢাকা হয়ে বাসে গেলে দূরত্ব কমে প্রায় ৫০০ কিলোমিটারে নেমে আসে।

২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক অস্থিরতা ও ভিসা জটিলতার কারণে বন্ধ থাকা এই বাস সার্ভিস প্রায় দেড় বছর পর দুই দেশের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে পরীক্ষামূলকভাবে পুনরায় চালু হলো।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪