রিপোর্টার্স২৪ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে অনুমতি ছাড়া কাজ করলে দেশে ফেরত পাঠানোসহ ভবিষ্যতে দেশে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র দূতাবাস, ঢাকা ভিসা সংক্রান্ত সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, ভ্রমণের আগে সংশ্লিষ্ট নিয়ম-কানুন ভালোভাবে জেনে নেওয়া জরুরি। উদাহরণস্বরূপ, বি১/বি২ ভিজিটর ভিসা শুধুমাত্র ব্যবসায়িক বৈঠক ও চুক্তি আলোচনার জন্য ব্যবহার করা যায়। কাজ বা বেতনভিত্তিক কোনো কার্যক্রমের জন্য অবশ্যই অন্য ধরনের ভিসা প্রয়োজন।
দূতাবাস আরও সতর্ক করে জানিয়েছে, অনুমতি ছাড়া কাজ করলে দেশে ফেরত পাঠানো বা ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে।
রিপোর্টার্স২৪/আরকে