| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বায়ুদূষণে আবারও শীর্ষ তালিকায় ঢাকা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ১০:৪৮:০৮:পূর্বাহ্ন  |  ৬৩০১৮৩ বার পঠিত
বায়ুদূষণে আবারও শীর্ষ তালিকায় ঢাকা

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের রাজধানী ঢাকা দীর্ঘ সময় ধরে বায়ুদূষণের কবলে থাকলেও আজ সকালে বাতাসের মান ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। বেশিরভাগ সময় দূষিত শহরের তালিকায় শীর্ষ ১০ শহরের মধ্যে অবস্থান করে ঢাকা। এরই ধারাবাহিকতায় আজ বিশ্বের ১২৫টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়। একই সময়ে ২৫২ স্কোর নিয়ে প্রথম স্থানে আছে ভারতের রাজধানী দিল্লি। এখানকার বাতাসের মান নাগরিকদের জন্যে ‘খুব অস্বাস্থ্যকর’। এ ছাড়াও ২৩৪ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর শহর। তৃতীয় অবস্থানে থাকা রাজধানী ঢাকার স্কোর ২১৭ এবং ২০৪ স্কোর নিয়ে ৪র্থ অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪