| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শুল্ক নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের রায় মেনে নেওয়ার আহ্বান ইইউর

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৬:৪৯:২৬:অপরাহ্ন  |  ৬২৭৩৬৫ বার পঠিত
শুল্ক নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের রায় মেনে নেওয়ার আহ্বান ইইউর
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পর নতুন করে শুল্ক আরোপের ঘোষণায় যুক্তরাষ্ট্রকে গত বছরের বাণিজ্য চুক্তির শর্ত মানার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

রবিবার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন জানায়, ২৭ সদস্য দেশের পক্ষে বাণিজ্য নীতি পরিচালনাকারী সংস্থা হিসেবে তারা আশা করে ওয়াশিংটন গত বছরের ইইউ–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির শর্তাবলি মেনে চলবে। যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিতে যাচ্ছে সে বিষয়ে পূর্ণ স্বচ্ছতা দাবি করেছে কমিশন।

শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা বৈশ্বিক শুল্ক বাতিল করে দেয়। তবে এর পরপরই ডোনাল্ড ট্রাম্প সব দেশের ওপর অস্থায়ীভাবে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন এবং একদিন পর তা বাড়িয়ে ১৫ শতাংশ করেন।

ইউরোপীয় কমিশন বলেছে, বর্তমান পরিস্থিতিতে ‘ন্যায্য, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিকভাবে লাভজনক’ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক গঠনের পরিবেশ অনুকূল নয়। কমিশনের ভাষায়, ‘একটি চুক্তি মানে চুক্তিই।’

এর আগে শুক্রবার কমিশন তুলনামূলক সংযত প্রতিক্রিয়ায় জানিয়েছিল, তারা সুপ্রিম কোর্টের রায়ের ফলাফল পর্যালোচনা করছে এবং যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪