সিনিয়র রিপোর্টার : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)–এর চিফ প্রসিকিউটর পদে নিয়োগ পেয়েছেন আমিনুল ইসলাম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন–এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হলো। একইসঙ্গে তাজুল ইসলামের নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে। তিনি ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর এই পদে নিয়োগপ্রাপ্ত হন।
পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত দেড় বছর দায়িত্ব পালন করেছেন তাজুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার অধীনে জুলাই-আগস্ট ২৪ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়। বর্তমানে এসব মামলার বিচারকাজ চলমান রয়েছে ট্রাইব্যুনাল-১ ও ২–এ। এর মধ্যে তিনটির রায় ঘোষণা হয়েছে, এবং আরও দুটি মামলা অপেক্ষমাণ রয়েছে।
রিপোর্টার্স২৪/আরকে