| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিটি নির্বাচনে দলীয় প্রতীক প্রশ্নে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ১৯:০৬:৩৩:অপরাহ্ন  |  ৬৫৭২১৯ বার পঠিত
সিটি নির্বাচনে দলীয় প্রতীক প্রশ্নে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট গ্রহণ হবে কি-না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, বিষয়টি নির্ভর করছে জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর। আইনগত কোনো পরিবর্তন হবে কি না, তা সংসদই নির্ধারণ করবে।

রোববার (২২ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, একটি অর্ডিন্যান্সের মাধ্যমে মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান বাদ দেওয়ার তথ্য পাওয়া গেছে। তবে সংসদ অধিবেশন শুরু হলে এটি অনুমোদন পেলে নতুন নিয়মে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর অনুমোদন না পেলে আগের বিধানই বহাল থাকবে। এ কারণে কমিশন সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

তিনি জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচন আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো যাদের মনোনয়ন দেবে, তারাই নির্বাচিত হবেন। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের শপথের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করতে হয় এবং কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই তা শেষ করবে।

এছাড়া স্থগিত থাকা উপনির্বাচনগুলো নিয়েও কমিশনের পরিকল্পনা রয়েছে বলে জানান নির্বাচন কমিশনার।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪