| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ১৭:২৪:৫২:অপরাহ্ন  |  ৬৫৭৬৬০ বার পঠিত
পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার: পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই আগামী ১২ মার্চ সংসদ অধিবেশন আহ্বান করা হবে বলে জানান তিনি।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রী কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। 

শোনা যাচ্ছে পুলিশের টপ লেভেলে বড় পরিবর্তন আসতে পারে, সেটা কী শিগগিরই আসবে নাকি আরো দেরি হতে পারে- এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু পরিবর্তন তো আসবে, একটু সময় দিলে আরকি।

তিনি আরও বলেন, আমরা জাতীয় সংসদের অধিবেশন আহ্বান কবে করা যায় আলোচনা করেছি। এটা নির্ধারণ হয়েছে যে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন সেটা যেদিন সেশন হবে তার কমপক্ষে ১৫ দিন আগে প্রজ্ঞাপন করতে হয়। এই সামারিটা জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। তো রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে মার্চের ১২ তারিখে সংসদ অধিবেশন আহ্বান করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেই সংসদ অধিবেশনে কী কী কর্মসূচি থাকবে, কার্যসূচি অর্ডার অব দি ডে-সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশন স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং অন্তর্বর্তী সরকারের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে। সুপ্রস্তাব হবে প্রথা মাফিক এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। আর অন্যান্য যে সমস্ত বিষয় থাকবে সেগুলো পার্লামেন্টের রেগুলার যেগুলো জব, সেগুলো এই আলোচনা নির্ধারিত। 

নতুন রাষ্ট্রপতি নির্বাচন বিষয় আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, না সে বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি।

গতকাল মোহাম্মদপুরের আদাবরে এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে একটা অফিসে ঢুকে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ রকম একটা সংবাদ আমার কানেও এসেছে। আমি এটা খোঁজ নিতে বলেছি, তদন্ত করে আমাদের রিপোর্ট সাবমিট করতে বলেছি। যদি সে রকম কিছু হয়, আমরা এ সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেব।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪