| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদত্যাগ করলেন ঢাবির ভিসি ড. নিয়াজ আহমদ খান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ১৪:৪৯:২৬:অপরাহ্ন  |  ৬৩৪৭৬৮ বার পঠিত
পদত্যাগ করলেন ঢাবির ভিসি ড. নিয়াজ আহমদ খান
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ভিসির পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদনপত্র জমা দিয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে এ আবেদনপত্র পেশ করেন।

আবেদনপত্রে অধ্যাপক নিয়াজ আহমদ খান উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপক হিসেবে তার মূল পদে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ধারাবাহিকতায় তিনি এ সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ, সম্ভাবনা, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে উপাচার্যের মতামত জানতে চান। এ সময় ভিসি বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিষয়ে বিস্তারিত অবহিত করেন।

অধ্যাপক নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বৃহত্তর শিক্ষাখাতের উন্নয়নে ভবিষ্যতেও সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অন্যদিকে দেশের একটি ক্রান্তিকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদান রাখার জন্য শিক্ষামন্ত্রী ভিসিকে ধন্যবাদ জানান এবং তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪