| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কামরাঙ্গীরচরে সংঘবদ্ধ ধর্ষণ: ১৭ বছর পর চারজনের যাবজ্জীবন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ১৪:০৫:১৭:অপরাহ্ন  |  ৬৫৭৯৩৪ বার পঠিত
কামরাঙ্গীরচরে সংঘবদ্ধ ধর্ষণ: ১৭ বছর পর চারজনের যাবজ্জীবন

রিপোর্টার্স২৪ ডেস্ক: সতের বছর আগে কামরাঙ্গীরচরের আশ্রাফাবাদে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজনকে আজ রোববার, (২২ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শহিদুল ইসলাম (২৩), সাইফুল ইসলাম (২৫) - পলাতক, নিজাম (২৪), মনির হোসেন ওরফে সেন্টু (২৬)।

প্রসিকিউটর এরশাদ আলম (জর্জ) জানান, দণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড কার্যকর হবে। আদালত নির্দেশ দিয়েছে, আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে।

২০০৯ সালের ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় ওই তরুণী তার বান্ধবীর সঙ্গে কামরাঙ্গীরচরের আশ্রাফাবাদে বেড়াতে যান। বান্ধবী চলে যাওয়ার পর পৌনে ৭টার দিকে চারজন আসামি তাকে জোর পূর্বক একটি নৌকায় তুলে নদীর মধ্যে ফেলে এবং পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের পর তাকে একটি বাড়ির রুমে তালাবদ্ধ রাখা হয়।

পরিবার সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেন। পরে তরুণী থানায় মামলা দায়ের করেন।

বিচার প্রক্রিয়া: ২০১০ সালের ৩১ অক্টোবর মামলার তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালতে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। ট্রাইব্যুনাল ৮ জনের সাক্ষ্য গ্রহণ করেছে। আসামিদের আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্কের পর আজ রায় দেওয়া হয়।

সাজাপ্রাপ্তদের মধ্যে সাইফুল ইসলাম পলাতক থাকায় তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, অন্য তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪