| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীমান্তে উত্তেজনা: আফগানিস্তানে পাকিস্তানের ড্রোন হামলা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ০৯:৫১:৩৮:পূর্বাহ্ন  |  ৬৩৮৩৫৩ বার পঠিত
সীমান্তে উত্তেজনা: আফগানিস্তানে পাকিস্তানের ড্রোন হামলা

রিপোর্টার্স২৪ ডেস্ক: আফগানিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে দেশটির পাকতিকা ও নানগারহার প্রদেশ লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে আফগান সূত্র জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera-কে দেওয়া তথ্য অনুযায়ী, পাকতিকা প্রদেশের একটি মাদ্রাসায় ড্রোন হামলা হয়েছে। অপর হামলাটি হয়েছে নানগারহার প্রদেশে। এ বিষয়ে এখন পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী সংগঠন Tehrik-i-Taliban Pakistan (টিটিপি) এবং এর সহযোগী গোষ্ঠীগুলোর সাতটি গোপন আস্তানা ও প্রশিক্ষণক্যাম্পে হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইসলামিক স্টেট সংশ্লিষ্ট একটি সংগঠনের ক্যাম্পেও হামলার কথা উল্লেখ করা হয়।

পাকিস্তানের দাবি, রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে হামলাসহ সাম্প্রতিক কয়েকটি নাশকতার পেছনে আফগানিস্তানভিত্তিক সশস্ত্র নেতাদের নির্দেশনা ছিল।

এর আগে শনিবার রাতে খাইবার পাখতুনখোয়ার বান্নু বিভাগে এক আত্মঘাতী হামলায় এক লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনা সদস্য নিহত হন। ওই ঘটনার কিছুক্ষণ পরই আফগানিস্তানের ভেতরে ড্রোন হামলা চালানো হয়।

সোমবার বাজাউরে আরেক আত্মঘাতী হামলায় নিরাপত্তা চৌকির কাছে বিস্ফোরণে ১১ সেনা ও এক শিশু নিহত হয়। পাকিস্তানের দাবি, হামলাকারী আফগানিস্তানের নাগরিক।

এরও আগে ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় ৩১ জন নিহত হন। সাম্প্রতিক এসব ঘটনার প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪