| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২১, ২০২৬ ইং | ১২:৩৬:১২:অপরাহ্ন  |  ৬৬২৩৩৬ বার পঠিত
প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস শুরু করেছেন। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তিনি কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান।


প্রধানমন্ত্রী কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। তিনি পুরনো কর্মকর্তা ও কর্মচারীদের নাম ধরে ডেকে কথা বলেন, যা দেখে উপস্থিতরা আবেগাপ্লুত হন।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.) এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপন করে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ও বিশেষ মোনাজাত করেন।


পরবর্তীতে তিনি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে নতুন ডাক টিকিট উন্মোচন করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪