স্টাফ রিপোর্টার: নিজ নির্বাচনী এলাকা ফেনী ৩ (দাগনভূঞাঁ -সোনাগাজীতে) আসনে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে হটলাইন চালু করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেন, ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) এলাকাকে চাঁদাবাজ, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়ম মুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন, নির্ভয়ে তথ্য দিন। আপনাদের দেওয়া তথ্য গোপন রাখা হবে।
তিনি আরো লিখেন, ‘চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স! অভিযোগ জানাতে কল করুন: ০১৭৩০০০৪৮৪৪। ভিজিট করুন: www.aamintoo.com’
রিপোর্টার্স২৪/ধ্রুব