| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিসরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত, আহত ৩

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ১২:০৮:৫১:অপরাহ্ন  |  ৬৬৬৩৯৫ বার পঠিত
মিসরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত, আহত ৩

ইন্টারন্যাশনাল ডেস্ক: মিসরের উত্তর-পূর্বাঞ্চলীয় পোর্ট সাইদ প্রদেশে একটি ট্রাক এবং যাত্রীবাহী পিকআপের সংঘর্ষে ১৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, দুর্ঘটনায় আরও ৩ জন আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছেন।

মিসরের রাষ্ট্র পরিচালিত আল-আহরাম সংবাদপত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় আনুমানিক দুপুর ১২:৩০ মিনিটে পোর্ট সাইদের দক্ষিণে অ্যাক্সিস হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে।

অনলাইনে পোস্ট করা দুর্ঘটনার পরের একটি দৃশ্যে দেখা গেছে, সড়কে একটি পিকআপ দুটি বড় পণ্যবাহী ট্রাকের মাঝে পড়ে পিষ্ট হয়ে যায় এবং পিকআপটির ধ্বংসাবশেষ রাস্তাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

পিকআপটি উপকূলীয় পোর্ট সৈয়দ এলাকার মাছের খামারে কাজ করার জন্য স্থানীয় জেলেদের নিয়ে যাচ্ছিল। মিসরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবৌলি এই দুর্ঘটনায় নিহত ও আহতদের আত্মীয়স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।

ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে মাদবৌলি বলেন, তিনি পোর্ট সাইদ প্রদেশের গভর্নরের মাধ্যমে ঘটনাটি পর্যবেক্ষণ করছেন। সাধারণত মিসরের রাস্তাগুলো মারাত্মক দুর্ঘটনাকবলিত হয়ে থাকে এবং প্রতি বছর মাইক্রোবাস এবং ভারী ট্রাকের সংঘর্ষে হাজার হাজার মানুষ প্রাণ হারায়। দ্রুতগতি, রাস্তার খারাপ অবস্থা এবং ট্রাফিক আইনের শিথিল প্রয়োগকে সংঘর্ষের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের মতে, গত বছরের জুন মাসে একটি ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে ১৯ জন নিহত হন, যাদের বেশিরভাগই কিশোরী ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪