| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আলপনা অঙ্কন, রঙের প্রলেপ—একুশের প্রহর গুনছে রাজধানী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ০৯:৫৮:০০:পূর্বাহ্ন  |  ৬৭৭৫১২ বার পঠিত
আলপনা অঙ্কন, রঙের প্রলেপ—একুশের প্রহর গুনছে রাজধানী

স্টাফ রিপোর্টার: বছর ঘুরে আবারও ফিরে আসছে রক্তঝরা একুশে ফেব্রুয়ারি। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিল্পী, কর্মী ও সংশ্লিষ্টরা ব্যস্ত সময় পার করছেন।

মূল বেদী পরিষ্কার-পরিচ্ছন্ন করা থেকে শুরু করে আলপনা অঙ্কন—সব মিলিয়ে কর্মচাঞ্চল্যে ভরপুর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত থেকেই ফুল হাতে মানুষের ঢল নামবে শহীদ মিনারে। মাতৃভাষার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদরা সিক্ত হবেন সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায়।

ঘুরে দেখা গেছে, মূল বেদীর আলপনার কাজ জোরেশোরে চলছে। কেন্দ্রীয় চত্বরের অধিকাংশ কাজ শেষ হলেও সড়কে আলপনা আঁকায় ব্যস্ত বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা।

মিনার এলাকায় ধুলোবালি পরিষ্কার করে মূল কাঠামো ও বেদী ধুয়ে নতুনভাবে সাজানো হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন অংশে সাদা রঙের প্রলেপ দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, রংয়ের কাজ সম্পন্ন হলে মিনারের পেছনে প্রতীকী লাল সূর্য স্থাপন করা হবে।

শুধু মূল মিনার নয়, আশপাশের দেয়ালে বর্ণমালা অঙ্কন ও ভাষা আন্দোলনের ইতিহাসভিত্তিক গ্রাফিতি তৈরির কাজও চলছে। পাশাপাশি নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অস্থায়ী কন্ট্রোল রুম তৈরির কার্যক্রম অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪