| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিদ্যুৎ মন্ত্রী হচ্ছেন ইকবাল হাসান মাহমুদ টুকু

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৮:৩১:৪০:অপরাহ্ন  |  ৬৯১০১২ বার পঠিত
বিদ্যুৎ মন্ত্রী হচ্ছেন ইকবাল হাসান মাহমুদ টুকু

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। বিএনপির  দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পালন করবেন। তিনি আগেও এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়। এদিন বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের সাথে তিনি শপথ গ্রহণ করেন। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪