| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দায়িত্ব শেষে অবশ্যই দেশে থাকতে চাই : স্বরাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৭:৫৯:৪৩:অপরাহ্ন  |  ৬৯১৭৯৪ বার পঠিত
দায়িত্ব শেষে অবশ্যই দেশে থাকতে চাই : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার: দায়িত্ব শেষ করার পরও দেশে থাকার ইচ্ছার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত তার বিদায়ী সভায় তিনি এ কথা বলেন। বিদায়ী বক্তব্যে তিনি দাবি করেন, সাম্প্রতিক নির্বাচন ছিল নির্ভেজাল, উৎসবমুখর ও গ্রহণযোগ্য।

তিনি বলেন, নির্বাচনের দিন কোথাও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। কুলাউড়ায় একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার চেষ্টা হলেও তাৎক্ষণিকভাবে সেটি নিয়ন্ত্রণে আনা হয়। তার ভাষ্য অনুযায়ী, সবচেয়ে বড় সাফল্য হলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন।

দেড় বছরের দায়িত্বকালে মন্ত্রণালয়ের দুর্বলতা ও তা মোকাবিলায় নেওয়া পদক্ষেপ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভঙ্গুর পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করলেও বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল হয়েছে।

আগামী স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য কী ধরনের চ্যালেঞ্জ থাকবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাস্তবতায় চ্যালেঞ্জ থাকবেই, তবে দৃঢ়তার সঙ্গে তা মোকাবিলা করতে হবে। নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর জন্য শুভকামনাও জানান তিনি।

তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বন্ধের সিদ্ধান্তে জনভোগান্তি কিছুটা কমেছে বলেও উল্লেখ করেন।

দেশে থাকবেন কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি স্পষ্টভাবে বলেন, তিনি অবশ্যই দেশে থাকবেন। পাশাপাশি তিনি দাবি করেন, তার কোনো আত্মীয় কখনো কারও কাছে সুপারিশ করেননি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪