| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শপথ অনুষ্ঠান: ঢাকায় যানজট এড়াতে বিশেষ সড়ক বন্ধ ও ডাইভারশন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৭, ২০২৬ ইং | ১০:৫১:২৮:পূর্বাহ্ন  |  ৬৯৪৬৭৭ বার পঠিত
শপথ অনুষ্ঠান: ঢাকায় যানজট এড়াতে বিশেষ সড়ক বন্ধ ও ডাইভারশন

রিপোর্টার্স২৪ ডেস্ক: নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানকে ঘিরে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। লোকসমাগমের কারণে কিছু গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সীমিত থাকবে।

শপথ গ্রহণ চলাকালীন খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। ডিএমপির ট্রাফিক বিভাগ বিকল্প সড়ক ও ডাইভারশন পরিকল্পনা করেছে। এই ডাইভারশন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কার্যকর থাকবে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মূল ডাইভারশন পয়েন্টগুলো হলো:

মিরপুর রোড থেকে ফার্মগেট: উত্তর দিক থেকে আগত যানবাহন প্রতিরক্ষা গ্যাপ-চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং হয়ে ফার্মগেট পৌঁছাবে।

ধানমন্ডি থেকে ফার্মগেট: ধানমন্ডি ২৭ থেকে আসা যানবাহন আসাদগেট-প্রতিরক্ষা গ্যাপ-চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং হয়ে ফার্মগেট ক্রসিংয়ে যাবে।

আসাদগেট থেকে ফার্মগেট: আসাদগেট বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং-প্রতিরক্ষা গ্যাপ-চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-ফার্মগেট ক্রসিং।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডি: খেজুর বাগান ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং-চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র-প্রতিরক্ষা গ্যাপ-আসাদগেট হয়ে ধানমন্ডি।

মিরপুর রোড থেকে ধানমন্ডি: মানিক মিয়া এভিনিউ-শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট হয়ে ধানমন্ডি ২৭।

ফার্মগেট এক্সিট র‌্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প সচল থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব ধরনের যানবাহন চালকদের মানিক মিয়া এভিনিউ ও লেকরোড এড়িয়ে ডাইভারশন অনুযায়ী চলাচলের জন্য অনুরোধ করেছে।

রিপোর্টার্স২৪/আরকে


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪