| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফের ভূমিকম্পে কাঁপল দেশ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৬, ২০২৬ ইং | ২১:৫৪:৫৩:অপরাহ্ন  |  ৬৭৩৬৮০ বার পঠিত
ফের ভূমিকম্পে কাঁপল দেশ

স্টাফ রিপোর্টার: দেশে আবারও ভূকম্পন। এবার বন্দরনগরী চট্টগ্রামে। কক্সবাজার থেকে ২২২ কিলোমিটার দক্ষিণপূর্বে বঙ্গোপসাগরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৩।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, এটি ছিল অগভীর ভূমিকম্প এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার নিচে। তবে এখন পর্যন্ত কেউ এই কম্পন অনুভব করেছেন— এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে ১০ ফেব্রুয়ারি ভারতের মেঘালয় রাজ্যসংলগ্ন অঞ্চলে ৪ দশমিক ০ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

কম্পনের কেন্দ্র ছিল ভারতের গুয়াহাটি শহর থেকে প্রায় ১২৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং বাংলাদেশের সিলেট শহর থেকে প্রায় ২১ কিলোমিটার উত্তরে।

ওই সময় ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাশাপাশি বাংলাদেশের সিলেট ও আশপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয়েছিল। তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪