স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা ব্যয়ের সীমা অনলাইন ও অফলাইনে একক ও যৌথভাবে ব্যাপক লঙ্ঘিত হয়েছে। নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে শীর্ষ দুই দল বিএনপি ও জামায়াত প্রার্থীদের ক্ষেত্রে এই লঙ্ঘনের মাত্রা সর্বাধিক।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে টিআইবি আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জান এ তথ্য জানান।
টিআইবির পর্যবেক্ষণে উঠে আসে, নির্বাচনে নির্ধারিত সীমা লঙ্ঘনের তুলনায় প্রায় ১৯ শতাংশ থেকে প্রায় ৩২৮ শতাংশ বেশি।
এর মধ্যে শীর্ষে বিএনপি ৩২৭.৫ শতাংশ, স্বতন্ত্র প্রার্থী ৩১৫.২ শতাংশ, জামায়াত ১৫৯.১ শতাংশ, জাতীয় পার্টি ১২৮.৬ শতাংশ এবং এনসিপি ১৯ শতাংশ।
রিপোর্টার্স২৪/ধ্রুব