| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনা: ইসি মো. আনোয়ারুল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৭:০০:৫১:অপরাহ্ন  |  ৬৮৬৭৩০ বার পঠিত
আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনা: ইসি মো. আনোয়ারুল
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন,আদালতের নির্দেশনা পাওয়া গেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচন কমিশন আইনের মধ্য থেকেই সব কার্যক্রম পরিচালনা করেছে। গেজেট প্রকাশে কোনো ধরনের তাড়াহুড়ো করা হয়নি। তার ভাষ্য, নির্ধারিত সময়েই গেজেট প্রকাশ করা হয়েছে।

১১ দলীয় জোটের ফলাফল পুনর্বিবেচনার আহ্বান প্রসঙ্গে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, এ দাবি অপ্রাসঙ্গিক। তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলে আইনের আশ্রয় নিতে পারে,এতে কমিশনের কোনো বাধা নেই।

তিনি বলেন, অভিযোগকারীরা আদালতের দ্বারস্থ হতে স্বাধীন। আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে কমিশন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

নির্বাচন আয়োজন প্রসঙ্গে ইসি দাবি করেন, বর্তমান কমিশন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হয়েছে। প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য এসেছে বলে মন্তব্য করেন তিনি।

শেরপুর-৩ আসনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান নির্বাচন কমিশনার।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪