| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সমঝোতা স্মারক বাস্তবায়নে ঐকমত্য

মালদ্বীপে বন্দি বাংলাদেশিদের দেশে ফেরাতে অগ্রগতি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ১১:৫৭:৩৬:পূর্বাহ্ন  |  ৭০৪৫৬৩ বার পঠিত
মালদ্বীপে বন্দি বাংলাদেশিদের দেশে ফেরাতে অগ্রগতি

রিপোর্টার্স২৪ ডেস্ক: মালদ্বীপে বিভিন্ন কারণে কারাগারে আটক বাংলাদেশি প্রবাসীদের জন্য আশার খবর এসেছে। কারাবন্দি স্থানান্তর সংক্রান্ত সমঝোতা স্মারক দ্রুত বাস্তবায়নে নীতিগত ঐকমত্যে পৌঁছেছে বাংলাদেশ ও মালদ্বীপ।

সম্প্রতি মালদ্বীপের রাজধানী মালে-তে অনুষ্ঠিত এক বৈঠকে এ অগ্রগতির বিষয়টি নিশ্চিত করা হয়। বৈঠকটি অনুষ্ঠিত হয় মালদ্বীপ কারেকশনাল সার্ভিস-এর সদর দপ্তরে।

বৈঠকে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম এবং মালদ্বীপের কারাবিভাগের কমিশনার হাসান জারী অংশ নেন। আলোচনায় মালদ্বীপের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের বর্তমান অবস্থা, আইনি জটিলতা এবং মানবিক পরিস্থিতি গুরুত্ব পায়।

দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা প্রবাসী বন্দিদের মানসিক ও সামাজিক অবস্থার বিষয়টিও তুলে ধরা হয়। এ সময় মালদ্বীপ কর্তৃপক্ষ কারা প্রশাসনে ভাষাগত চ্যালেঞ্জের কথা উল্লেখ করে। বাংলাদেশি বন্দিদের সঙ্গে কার্যকর যোগাযোগ নিশ্চিত করতে কারাগারে বাংলা ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি চালুর আগ্রহ প্রকাশ করা হয়। পাশাপাশি কারা কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়নেও উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।

বাংলাদেশের হাইকমিশনার জানান, সমঝোতা স্মারক কার্যকর হলে বন্দিদের নিজ দেশে স্থানান্তর প্রক্রিয়া সহজ হবে। পরিবারের সঙ্গে যোগাযোগ ও সাক্ষাৎ সুবিধা বাড়বে, দেশে ফিরে সামাজিক পুনর্বাসনের সুযোগ সৃষ্টি হবে এবং দীর্ঘদিনের মানসিক চাপ অনেকটাই লাঘব হবে। একই সঙ্গে বিদেশি বন্দিদের রক্ষণাবেক্ষণে মালদ্বীপ সরকারের প্রশাসনিক ও আর্থিক চাপও কমবে।

বৈঠকে উভয়পক্ষ কারা প্রশাসনসহ অন্যান্য প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হয়। উদ্যোগটি বাস্তবায়িত হলে মালদ্বীপে আটক বাংলাদেশি প্রবাসীদের জন্য এটি হবে গুরুত্বপূর্ণ মানবিক অগ্রগতি, পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কও আরও গভীর হবে বলে আশাবাদী সংশ্লিষ্ঠ মহল।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪