| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রতিনিধি পাঠাতে পারে ভারত

বিএনপি সরকারের শপথে মোদির অনুপস্থিতির ইঙ্গিত

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ০৯:৪৯:০৮:পূর্বাহ্ন  |  ৭০২৬৯২ বার পঠিত
বিএনপি সরকারের শপথে মোদির অনুপস্থিতির ইঙ্গিত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ আঞ্চলিক বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে শপথ অনুষ্ঠানে মোদির উপস্থিতির সম্ভাবনা কম বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, একই দিনে ভারতের মুম্বাইয়ে মোদি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে বৈঠক নির্ধারিত রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ম্যাক্রোঁর ভারত সফরের কর্মসূচি আগে থেকেই নির্ধারিত থাকায় মোদির পক্ষে ঢাকা সফর করা কঠিন হতে পারে। সফরকালে ফরাসি প্রেসিডেন্ট নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘এআই ইমপ্যাক্ট’ সম্মেলনেও অংশ নেবেন এবং ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অবস্থান করবেন।

তাহলে কে আসছেন?

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মোদি উপস্থিত না থাকলেও ভারতের পক্ষ থেকে উচ্চপর্যায়ের প্রতিনিধি শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। সম্ভাব্য প্রতিনিধিদের তালিকায় দেশটির ভাইস-প্রেসিডেন্ট বা পররাষ্ট্রমন্ত্রীর নাম আলোচনায় রয়েছে।

তারেক রহমানকে মোদির শুভেচ্ছা

এদিকে, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির জয়ের পর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

পোস্টে মোদি বলেন, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে তিনি আনন্দিত এবং বাংলাদেশের নির্বাচনে তার দলের বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করে জনগণের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪