সিনিয়র রিপোর্টার: নানান গুঞ্জন আর গুজবকে সত্যে পরিণত করে নেদারল্যান্ডসের পাসপোর্টে দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইকে ৫৮৩-তে দেশ ছেড়েছেন তিনি। এর মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রশাসনের উচ্চ ও ঘনিষ্ঠ পর্যায়ের কর্মকর্তাদের মাঝে ফয়েজ তৈয়্যবেরই প্রথম দেশ ছাড়ার তথ্য পাওয়া গেল।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশের প্রযুক্তি খাত নিয়ে কাজ করার জন্য নেদারল্যান্ডসের নাগরিক ফয়েজ তৈয়্যবকে নিয়ে আসে অন্তবর্তী সরকার। এরপর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান ফয়েজ আহমদ। গত ফেব্রুয়ারিতে এনসিপি গঠনের জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। এরপর তাকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব দেওয়া হয়।
বিমানবন্দরের একটি সূত্র জানায়, ফয়েজ তৈয়্যব শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে দুবাইগামী এমিরেটসের ফ্লাইটে বাংলাদেশ ছেড়েছেন। তার চূড়ান্ত গন্তব্যস্থল নেদারল্যান্ডস।
রিপোর্টার্স২৪/এসসি