| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেককে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন মমতা ব্যানার্জি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৩, ২০২৬ ইং | ১৪:৩৪:৪৮:অপরাহ্ন  |  ৭৩৮০২৫ বার পঠিত
তারেককে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন মমতা  ব্যানার্জি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের জাতীয়তাবাদী দল-বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্টের মাধ্যমে এই অভিনন্দন জানান। মমতা ব্যানার্জি লিখেছেন, বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।

তিনি আরও বলেন, আমাদের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে। এটাই আমরা কামনা করি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট ২১২টি আসন পেয়ে বিজয়ী হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪