| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রগতি বজায় থাকবে: সিইসি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ১০:১৮:২১:পূর্বাহ্ন  |  ৭২২২১২ বার পঠিত
ভোটের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রগতি বজায় থাকবে: সিইসি

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশ যে গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে, সেটি অবশ্যই গন্তব্যে পৌঁছাবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ইস্কাটন গার্ডেন হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন।

সিইসি বলেন, গতকাল আমি দেশের জেলা প্রশাসক ও এসপিদের সঙ্গে আলোচনা করেছি। তাদের নির্দেশ দিয়েছি কারো পক্ষে কাজ করা চলবে না। নিজে শুধু নিরপেক্ষ থাকলেই হবে না, আশেপাশের সবাইকেও নিরপেক্ষ রাখতে হবে। এখানে বিভাগীয় কমিশনার সাহেব এটার সাক্ষী দিতে পারবেন।

তিনি আরও বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে একটি অবদান রাখতে চাই। আমি সেই চেষ্টা করছি।

সিইসি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও ও এআই জেনারেটেড ছবিকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেন, সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অনেক কিছুই সীমান্তের ওপার থেকে আসে। তাই আমরা মেইনস্ট্রিম মিডিয়ার ওপর ভরসা করি। আশা করি জনগণও তথ্য যাচাই করে শেয়ার করবে।

জানা গেছে, ঢাকা-৮ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন।

উল্লেখ্য, সকাল সাড়ে ৭টা থেকে দেশে ঐতিহাসিক এই ভোটগ্রহণ শুরু হয়েছে। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দল ও প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং স্বতন্ত্রসহ ২,০২৮ জন প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪