| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে : কমনওয়েলথ অবজারভার গ্রুপ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ০৯:৫৭:৩৯:পূর্বাহ্ন  |  ৭৩৯৯৩১ বার পঠিত
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে : কমনওয়েলথ অবজারভার গ্রুপ

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে বলে জানিয়েছেন কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ারপারসন ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই ভোটাররা কেন্দ্রে উপস্থিত হতে শুরু করেন। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোটগ্রহণ চলবে।

নানা আকুফো-আড্ডো রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করে বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। আশা করছি, পুরো বাংলাদেশেও ভোট গ্রহণ এভাবেই সম্পন্ন হবে।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবসও বলেছেন, আজ বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি বড় দিন। ভোটগ্রহণ শুরুর প্রায় আধাঘণ্টা আগে ইইউ দলটি কেন্দ্রে এসে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। রিটার্নিং কর্মকর্তা তাদের সামনে ব্যালট বাক্স পরীক্ষা করে দেখান এবং ভোটের জন্য প্রস্তুত করেন।

পর্যবেক্ষক শেষে সাংবাদিকদের তিনি বলেন, নির্ধারিত সময়েই ভোট শুরু হয়েছে। আশা করি, শুধু রাজধানী নয়, সারা দেশেও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। দিনের বাকি সময়ও আমরা পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করব।

সকালের ভোটগ্রহণ শুরু থেকে কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ লক্ষ্য করা গেছে এবং ভোটারদের আগ্রহও চোখে পড়ার মতো।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪