সিনিয়র রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক ফলাফল ভোটগ্রহণের পরের দিন, শুক্রবার সকালেই ঘোষণা করা হবে। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, ভোটের দিন বিকেল ৪টার মধ্যে যে পোস্টাল ভোট কেন্দ্রে পৌঁছাবে, তা গণনায় ধরা হবে। পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন ডিজিটালি সম্পন্ন হলেও, বাকিটা ম্যানুয়ালি গণনা করা হবে।
নির্বাচন কমিশনার আরও জানান, ভোটকেন্দ্রগুলোতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সব কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হবে। এছাড়া, গণঅভ্যুত্থানের সময় থানা থেকে উদ্ধার হওয়া ৯ শতাধিক অস্ত্র নিরাপদ রাখা হয়েছে।
তিনি দ্বৈত নাগরিকদের ভোটাধিকারের বিষয়ে বলেন, তারা ভোট দিতে পারবেন, তবে প্রার্থী হতে হলে অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে।
ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
রিপোর্টার্স২৪/এসসি