| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি,স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ২২:৩৮:৫০:অপরাহ্ন  |  ৭২৫৮০৩ বার পঠিত
বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি,স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফ
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: অমর একুশে বইমেলা এইবার শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি। প্রকাশকদের অংশগ্রহণ নিশ্চিত করতে স্টল ভাড়ার ৫৫ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার(১০ ফেব্রুয়ারি) বাংলা একাডেমিতে প্রকাশকদের সঙ্গে মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এর আগে ৩২১টি প্রকাশনা সংস্থা জানায়, ফেব্রুয়ারি মাসে বইমেলা আয়োজন করলে ‘পাঠকশূন্যতা’, ‘মানবিক বিপর্যয়’ এবং ‘অর্থনৈতিক ঝুঁকি’ তৈরি হতে পারে। তারা ফেব্রুয়ারিতে অংশগ্রহণ না করার ঘোষণা দেয়, তবে ঈদুল ফিতরের পর মেলা হলে সহযোগিতার প্রতিশ্রুতি দেয়।

বইমেলা পরিচালনা কমিটি প্রকাশকদের বর্তমান সংকট এবং দাবিগুলো সরকারকে তুলে ধরার পর স্টল ভাড়া মওকুফের সিদ্ধান্ত ঘোষণা করে। বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকরা নতুনভাবে নির্ধারিত হারে টাকা জমা দিতে পারবেন, এবং ইতিমধ্যে জমা দেওয়া অতিরিক্ত অর্থ ফেরত পাওয়া যাবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪